📢 Ad
🚩 Report Video
আবারও মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হাওড়া আমতা রোডে
Howrah, West Bengal, India, West Bengal
983 views •
March 18, 2026
মাকড়দহে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১
#jbpnewsbangla #accidentnews #banglanews #howrahnews
ডোমজুড়ের আমতা–হাওড়া রো
মাকড়দহে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১
#jbpnewsbangla #accidentnews #banglanews #howrahnews
ডোমজুড়ের আমতা–হাওড়া রোডের মাকড়দহ এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট কার চলন্ত অবস্থায় হঠাৎ দরজা খুলে দেয়। সেই সময় পিছন থেকে আসা দুটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা একটি লরির নিচে ঢুকে পড়ে।
এই ভয়াবহ দুর্ঘটনায় পবিত্র ঘোষ (৪৫) নামে এক বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর এক বাইক আরোহী গুরুতরভাবে আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনাকে ঘিরে মাকড়দহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা, গাড়িচালক ও নিত্যযাত্রীদের মধ্যে রাস্তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
Comments (0)
Please login to leave a comment.