📢 Ad

বাড়ির ব্যালকনি ভেঙে দুজনের মৃত্যু

Howrah, West Bengal, India, West Bengal
468 views • November 21, 2025
জগৎবল্লভপুরে ব্যালকনি ভেঙে দুই জনের মর্মান্তিক মৃত্যু, ভূমিকম্পই কি কাল হল দুজনের জীবনে? প্রশ্ন উঠছে। হাওড়া জেলার জ জগৎবল্লভপুরে ব্যালকনি ভেঙে দুই জনের মর্মান্তিক মৃত্যু, ভূমিকম্পই কি কাল হল দুজনের জীবনে? প্রশ্ন উঠছে। হাওড়া জেলার জগৎবল্লভপুরের নিজ বালিয়া এলাকায় পুরনো জীর্ণ বাড়ির ব্যালকনি ভেঙে মৃত্যু হল বাড়ির মালিক ও এক পথচারীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জগৎবল্লভপুর দক্ষিণ শিয়ালডাঙার বাসিন্দা দেবা সাঁতরা বাড়ির মালিক নিরঞ্জন ঘোষের সঙ্গে বাড়ির ব্যালকনির নীচে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় নিরঞ্জন ঘোষ ছিলেন ব্যালকনির ওপরেই। কথোপকথনের মাঝেই আচমকা ব্যালকনিটি ভেঙে পড়ে দেবা সাঁতরার উপর। নিমেষে দু’জনই ভাঙা ব্যালকনির নীচে চাপা পড়েন। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি ছিল জরাজীর্ণ। রক্ষণাবেক্ষণের অভাবেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে আজ সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে অনুভূত মৃদু ভূমিকম্পের পর দুর্ঘটনাটিকে ঘিরে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে অনুমান, বহু পুরনো বাড়িটির দেওয়াল আগে থেকেই দুর্বল হয়ে ছিল। সকালের ভূমিকম্পে কোথাও ফাটল ধরেছিল বলেই বিকেলে ব্যালকনি ভেঙে পড়ে থাকতে পারে। এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। #jbpnewsbangla #banglanews #bengalinews #howrahnews

Comments (1)

Biswajit Dutta November 22, 2025

😞😞😞

Replies
Web Define November 23, 2025

very bad . RIP