📢 Ad

প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো দিলেন বিধায়ক

Jagatballavpur, Howrah, West Bengal
809 views • June 10, 2026
#narendramodi #pmo #govtofindia #bjp #banglanews #politicalnews #jbpnewsbangla #jbpnews.in মোদির সুস্থতাই দেশের মঙ্গল— #narendramodi #pmo #govtofindia #bjp #banglanews #politicalnews #jbpnewsbangla #jbpnews.in মোদির সুস্থতাই দেশের মঙ্গল—পুজো দিয়ে বার্তা জগৎবল্লভপুরের বিধায়কের দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জগৎবল্লভপুরের বালি এলাকার ওমকার মাতৃধামে পুজো দিলেন জগৎবল্লভপুরের বিধায়ক Anupam Ghosh। সকাল থেকেই ওমকার মাতৃধাম চত্বরে ভক্ত ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বেলা প্রায় ১১টা নাগাদ বিধায়ক অনুপম ঘোষ মন্দিরে পৌঁছে পুজো ও অঞ্জলি দেন। পালাবদলের পর নবনির্বাচিত বিধায়ক হিসেবে এই প্রথম তিনি ওই মন্দিরে পদার্পণ করেন। পুজো শেষে উপস্থিত মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্থতা কামনা করে পুজো দিলাম, যাতে আগামীদিনেও দেশের সাধারণ নাগরিক আরও দীর্ঘ বছর সুস্থ থাকতে পারে। দেশের মানুষের কল্যাণ ও সুরক্ষার স্বার্থেই এই প্রার্থনা।” বিধায়কের এই মন্দির দর্শন ও পুজোকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। উপস্থিত ভক্ত ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি।

Comments (0)