📢 Ad

শলপ ব্রিজ দখল করে টোটো স্ট্যান্ড, অভিযানে আটক টোটো

Salap, Howrah, West Bengal
482 views • June 9, 2026
শলপ ব্রিজ দখল করে টোটো স্ট্যান্ড! অভিযানে নেমে ব্যবস্থা নিল কোনা ট্রাফিক গার্ড হাওড়ার বাঁকড়া ব্রিজের উপর অবৈধভাবে গ শলপ ব্রিজ দখল করে টোটো স্ট্যান্ড! অভিযানে নেমে ব্যবস্থা নিল কোনা ট্রাফিক গার্ড হাওড়ার বাঁকড়া ব্রিজের উপর অবৈধভাবে গড়ে ওঠা টোটো স্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরেই তীব্র যানজটের সমস্যা দেখা দিচ্ছে হাওড়া-আমতা রোডে। বিশেষ করে অফিস টাইমে ব্রিজের উপর টোটো দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। এই সমস্যা দূর করতে হাওড়া কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ব্রিজের উপর অবৈধভাবে দাঁড়িয়ে থাকা একাধিক টোটো আটক করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন টোটোচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে ব্রিজের উপর কোনওভাবেই অবৈধ টোটো স্ট্যান্ড না করার নির্দেশ দেওয়া হয়। ট্রাফিক পুলিশের দাবি, রাস্তাকে যানজটমুক্ত ও সচল রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই বাঁকড়া ব্রিজ ও হাওড়া-আমতা রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক গার্ড কড়া নজরদারি চালাচ্ছে। ভবিষ্যতেও অবৈধভাবে টোটো দাঁড় করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। #totostand #howrahnews #Banglanews #jbpnewsbangla #jbpnews.in

Comments (0)