📢 Ad

হাওড়ার গুরুত্বপূর্ণ ব্রিজ এখন সংকটে | দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী |

Salap, Howrah, West Bengal
344 views • June 5, 2026
হাওড়ার গুরুত্বপূর্ণ ব্রিজ এখন সংকটে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শলপ ব্রিজ ও সংযোগকারী রাস্তার বেহাল দ হাওড়ার গুরুত্বপূর্ণ ব্রিজ এখন সংকটে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শলপ ব্রিজ ও সংযোগকারী রাস্তার বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী হাওড়া-আমতা রোডের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা, যা শলপ ব্রিজের নীচ দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় নিত্যদিন যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবস্থা খারাপ হওয়ার পাশাপাশি শলপ ব্রিজের উপর দিয়েও নিয়মিত ভারী মালবাহী লরির যাতায়াত চলছে। এর ফলে ব্রিজের বিভিন্ন অংশে ক্ষয় ও ফাটল দেখা দিয়েছে বলে দাবি তাঁদের। ব্রিজের কিছু অংশ থেকে কংক্রিট খসে পড়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ও ব্রিজ ব্যবহার করেন। তাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে রাস্তা ও ব্রিজের সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

Comments (0)