📢 Ad

মাটি মাফিয়ার অভিযোগে ডোমজুড় থেকে গ্রেফতার ২ তৃণমূল নেতা

Domjur, Howrah, West Bengal, India, West Bengal
1,191 views • May 30, 2026
ডোমজুড়ে ‘মাটি সিন্ডিকেট’-এ পুলিশের কড়া অভিযান, গ্রেফতার তৃণমূলের দুই দাপুটে নেতা ডোমজুড়ে তোলাবাজি ও মাটি চুরির অভি ডোমজুড়ে ‘মাটি সিন্ডিকেট’-এ পুলিশের কড়া অভিযান, গ্রেফতার তৃণমূলের দুই দাপুটে নেতা ডোমজুড়ে তোলাবাজি ও মাটি চুরির অভিযোগে ফের গ্রেফতার দুই তৃণমূল নেতা। এর আগেই একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন। এবার পুলিশের জালে ধরা পড়ল দক্ষিণ ঝাপড়দহ অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক গাঙ্গুলী এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা অভিযুক্ত মাটি মাফিয়া শেখ লতিফ। পুলিশ সূত্রে খবর, মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি, বেআইনিভাবে মাটি কাটা ও মাটি চুরিসহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার রাতে ডোমজুড় থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের একাংশ ধৃতদের উদ্দেশ্যে “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে ডোমজুড়ের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি ও বেআইনি মাটি ব্যবসার অভিযোগ উঠছিল। যদিও এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Comments (0)