📢 Ad
🚩 Report Video
জগাছায় গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী দম্পতি
Howrah, West Bengal
520 views •
May 26, 2026
জগাছায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি, জাল নথি তৈরির অভিযোগ
হাওড়ার জগাছা থানার উনসানি এলাকা থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফ
জগাছায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি, জাল নথি তৈরির অভিযোগ
হাওড়ার জগাছা থানার উনসানি এলাকা থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, জাল নথি তৈরি করে অবৈধভাবে ভারতে প্রবেশের পর দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছিল তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রমজান গাজী (আনুমানিক ৩৭) ও আরিফা বেগম (আনুমানিক ৩৫)। তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে পুলিশ জানতে পেরেছে।
অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র ও অন্যান্য জাল নথি ব্যবহার করে তারা এদেশে বসবাস শুরু করেছিল। কীভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং কারা তাদের জাল নথি তৈরিতে সাহায্য করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিদেশি আইন ও জাল নথি সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্তকারীরা পুরো ঘটনার সঙ্গে কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
Comments (0)
Please login to leave a comment.