📢 Ad

সকাল সকালই ইভিএম বিভ্রাট জগৎবল্লভপুর জুড়ে

Howrah, West Bengal, India, West Bengal
716 views • April 29, 2026
জগৎবল্লভপুরে সকালেই ইভিএম বিভ্রাট, ভোটারদের মধ্যে চাঞ্চল্য রাজ্যজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই জগৎবল্লভপুরে স জগৎবল্লভপুরে সকালেই ইভিএম বিভ্রাট, ভোটারদের মধ্যে চাঞ্চল্য রাজ্যজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই জগৎবল্লভপুরে সামনে এল ইভিএম বিভ্রাটের অভিযোগ। সকাল সকাল ভোট দিতে এসে সমস্যার মুখে পড়েন সাধারণ ভোটাররা। ফলে ভোটকেন্দ্র চত্বরে তৈরি হয় উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ। অভিযোগ, জগৎবল্লভপুর ১ নম্বর অঞ্চলের ইছানগরী এলাকার ২৩ নম্বর বুথ সহ ২৬৯ ও ২৭০ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন হঠাৎই বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। ভোট প্রক্রিয়া চলার মাঝেই এই প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটদান। ঘটনার জেরে লাইনে দাঁড়িয়ে থাকা বহু ভোটার সমস্যায় পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় তাঁদের একাংশকে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেন কর্তব্যরত নির্বাচন কর্মীরা। পরবর্তীতে বিকল ইভিএম মেশিনগুলি পরিবর্তন করে নতুন মেশিন বসানো হয় বলে জানা গেছে। কিছু সময় পর পুনরায় ভোটগ্রহণ স্বাভাবিক হয় বলে প্রশাসন সূত্রে খবর। যদিও এই ঘটনার জেরে সকালবেলার ভোটদানে কিছুটা বিঘ্ন ঘটেছে বলেই মনে করছেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই প্রশাসনের দাবি।

Comments (0)