📢 Ad
🚩 Report Video
হাওড়ার ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড
Howrah, West Bengal, India, West Bengal
438 views •
April 25, 2026
বালিতে চিকিৎসক খুন, অভিযুক্ত পরিচারিকার আত্মসমর্পণ
বালি এলাকায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে
বালিতে চিকিৎসক খুন, অভিযুক্ত পরিচারিকার আত্মসমর্পণ
বালি এলাকায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে নৃশংসভাবে খুন করেছেন তাঁরই গৃহপরিচারিকা। ঘটনাটি ঘটেছে বালির জিটি রোড সংলগ্ন বালি গঙ্গা অ্যাপার্টমেন্টে, বৃহস্পতিবার বিকেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসকের উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর অভিযুক্ত পরিচারিকা নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
ধৃত মহিলার নাম ফুলি ওরফে তপতী। প্রাথমিক তদন্তে উঠে আসছে, ব্যক্তিগত সম্পর্কজনিত জটিলতা থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। চিকিৎসকের পরিবারের অভিযোগ, অভিযুক্ত পরিচারিকা দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করছিলেন। সেই প্রেক্ষিতেই এই ঘটনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই নৃশংস খুন, তার পেছনে আর কোনও কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার মানুষ এই ঘটনায় আতঙ্কিত ও স্তম্ভিত।
Comments (0)
Please login to leave a comment.