📢 Ad
🚩 Report Video
ভোট দিলেন তিপ্রামোথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা
Mandai, Jirania, West Tripura, Tripura, India, Tripura
269 views •
April 12, 2026
ভোট দিলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা !
রবিবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পর
ভোট দিলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা !
রবিবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা অবিরাম মোকমু মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ত্রিপুরার পাহাড়ি এলাকায় বিভিন্ন হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে জনজাতিদের নিজেদের মধ্যে মারামারি না করার জন্য তীব্র আবেদন জানান। তিনি সতর্ক করে বলেন, জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে আমাদের ঐক্যের প্রতীক 'থানসা' তামাশা হয়ে দাঁড়াবে এবং বহিরাগতরা এর সুযোগ নেবে। ভোটকেন্দ্রে টাকা বা অবৈধ সুবিধা বিতরণের অভিযোগ তুলে তিনি ভোটারদের পরামর্শ দেন, "যদি কেউ টাকা বিলি করে, তবে লাঠি তুলে নেবেন না; হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করুন এবং পুলিশকে প্রমাণ দিন। তিনি স্পষ্ট করে বলেন যে, জনজাতি মানুষজনদের সাংবিধানিক অধিকার ও ককবরক ভাষার স্বীকৃতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কারুর কথা শুনবেন না। এই এডিসি নির্বাচনকে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা ব্যক্তিগত ক্ষমতার লড়াই হিসেবে নয়, বরং ত্রিপুরার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লড়াই হিসেবে বর্ণনা করেন। তিনি দাবি করেন যে তাঁর দল তিপ্রামথা ২৮টি আসনের মধ্যে অন্তত ২৪ টিতে জয়লাভ করবে।
#tripuranews #tripuraelection #election2026 #jbpnewsbangla #banglanews #tipramotha
Comments (0)
Please login to leave a comment.