📢 Ad

হাওড়া ডোমজুড়ে ভয়াবহ পথ দূর্ঘটনায় গুরুতর আহত দম্পতি

Howrah, West Bengal, India, West Bengal
297 views • April 12, 2026
ডোমজুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম দম্পতি হাওড়া: রবিবার সকালে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত পাকুরিয়া ব্রিজে এক মর ডোমজুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম দম্পতি হাওড়া: রবিবার সকালে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত পাকুরিয়া ব্রিজে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক দম্পতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইককে ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন এবং গুরুতরভাবে জখম হন। ঘটনাস্থলে আশেপাশের মানুষজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে পাঠান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা দক্ষিণ শলপ এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল ও তাঁর স্বামী। দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। #accidentnews #howrahnews #banglanews #jbpnewsbangla

Comments (0)