📢 Ad

গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছেন ত্রিপুরাবাসী

Unkoti, Tripura
246 views • April 12, 2026
গণতন্ত্রের উৎসবে মাতোয়ারা ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাশহর: প্রথমবার ভোট দিয়ে আপ্লুত জয়া বাউরি নামে এক যুবতী ! ভোটের হার পৌঁ গণতন্ত্রের উৎসবে মাতোয়ারা ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাশহর: প্রথমবার ভোট দিয়ে আপ্লুত জয়া বাউরি নামে এক যুবতী ! ভোটের হার পৌঁছেছে ৪৫ % ! ত্রিপুরায় আজ এডিসি নির্বাচনের আবহে সকাল থেকেই ঊনকোটি জেলা কৈলাশহরের গকুলপুর ও ছাগলডেমা এলাকার বুথগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটদান পর্ব। রাজনৈতিক উত্তাপ সরিয়ে রেখে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। এই উৎসবের আবহে আলাদা করে নজর কেড়েছেন নতুন ভোটাররা। বিশেষ করে জয়া বাউরি নামে এক তরুণী প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গকুলপুরের একটি বুথে ভোট দিয়ে বেরিয়ে এসে উচ্ছ্বসিত তরুণী জয়া বাউরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,গণতন্ত্রের এই উৎসবে শামিল হতে পেরে সে অত্যন্ত আনন্দিত। প্রথমবার ভোট দেওয়াটা তাঁর কাছে বড় পাওনা। নিজের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পেরে সে নিজেকে গর্ববোধ করছে। এডিসি নির্বাচনে সকাল ১১ টা পর্যন্ত ভোটের হার পৌঁছেছে ৪৫ %। #tripuranews #tripuraADCelection #election2026 #jbpnewsbangla #banglanews #politicalnews #politics

Comments (0)