📢 Ad
🚩 Report Video
হাওড়ায় তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলেরই, লাঠিচার্জ পুলিশের
Howrah, West Bengal, India, West Bengal
364 views •
April 12, 2026
উদয়নারায়নপুরে পথ নির্মাণে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে অবরোধ – পুলিশি লাঠিচার্জ
‘আমাদের পাড়া আমাদের স
উদয়নারায়নপুরে পথ নির্মাণে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে অবরোধ – পুলিশি লাঠিচার্জ
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় পথ নির্মাণে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার উদয়নারায়নপুর বিধানসভার কানপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকা। অভিযোগকে ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদ বাঁধে, যা ক্রমে রূপ নেয় পথ অবরোধে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ অর্থ থেকে কয়েক লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে এক গোষ্ঠী বিক্ষোভে সামিল হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাওড়া-ঘোড়াদহ-মুন্সিরহাট ভায়া হাওড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় পেড়ো থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
#politicalnews #politics #corruption #tmcvstmc #howrahnews #jbpnewsbangla
Comments (0)
Please login to leave a comment.