📢 Ad
🚩 Report Video
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে মার খেতে হল ছেলের হাতে
Khoai, Tripura
386 views •
April 6, 2026
ছেলের অমানবিক অত্যাচারে রক্তাক্ত শরীর এবং চোখে জল নিয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী জন্মদাত্রী বৃদ্ধা মা !
হাইরে সমা
ছেলের অমানবিক অত্যাচারে রক্তাক্ত শরীর এবং চোখে জল নিয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী জন্মদাত্রী বৃদ্ধা মা !
হাইরে সমাজ ব্যবস্থা! যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, অনেক কষ্ট করে সন্তানকে বড় করে তুলে, আজ সেই মায়ের ঠাঁই হলো না ছেলের ঘরে। ৮৫ বছরের বৃদ্ধা রসবালা সরকার উনার ছেলের অমানবিক অত্যাচারে রক্তাক্ত শরীর নিয়ে আজ হাসপাতালের বিছানায় শয্যাশায়ী হয়ে চোখের জল ফেলছেন। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়ার করইলং এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছিলেন অসহায় বৃদ্ধা রসবালা সরকার । তিন ছেলের মধ্যে দুই ছেলেকে তিনি অনেক আগেই হারিয়েছেন। বর্তমানে বেঁচে থাকা উনার একমাত্র ছোট ছেলে নকুল সরকার পেশায় গাড়ি চালক। বৃদ্ধা মায়ের আশা ছিল, শেষ জীবনে এই ছোট ছেলেই হবে উনার ভরসা। কিন্তু, বিধাতা লিখেছেন অন্য চিত্র। বৃদ্ধা রসবালা সরকার হাসপাতালে চোখে জল নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে জানিয়েছেন, উনার ছোট কুলাঙ্গার ছেলে নকুল সরকার প্রতিদিন উনার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। রবিবার উনার কুলাঙ্গার ছেলের সেই পাশবিকতা আরো চরমে ওঠে। দিনভর মারধর করার পর রাতের অন্ধকারে বৃদ্ধা মা'কে বাড়ি থেকে বের করে দেয় কুলাঙ্গার পুত্র নকুল সরকার। সারারাত অনাহারে, আতঙ্কে এবং ব্যথায় রাস্তার ধুলোয় পড়ে থাকেন অসহায় বৃদ্ধা মা। সোমবার কল্যাণপুরের ঘিলাতলীঘাট এলাকায় অসহায় বৃদ্ধাকে যন্ত্রণায় কাতরাতে দেখে এগিয়ে আসেন স্থানীয় আশাকর্মী সীমা চক্রবর্তী। তিনি দেরি না করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই অসহায় বৃদ্ধার চিকিৎসা চলছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বৃদ্ধার সারা শরীরে একাধিক মারধরের কালশিটে দাগ রয়েছে। বয়সের ভারে ঝুঁকিয়ে পড়া শরীরে এই আঘাত সহ্য করা বৃদ্ধার জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে বৃদ্ধার সাথে কথা বলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা
#tripuranews #tripurablog #banglanews #jbpnewsbangla #banglanews
Comments (0)
Please login to leave a comment.