📢 Ad

ভোটের আগেই উদ্ধার তাজা বোমা

Howrah, West Bengal, India, West Bengal
411 views • April 3, 2026
নির্বাচনের আগে ডোমজুড়ে আতঙ্ক: বাঁকড়া থেকে উদ্ধার ৬-৭টি তাজা বোমা, আটক ১... ডোমজুড় বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ব নির্বাচনের আগে ডোমজুড়ে আতঙ্ক: বাঁকড়া থেকে উদ্ধার ৬-৭টি তাজা বোমা, আটক ১... ডোমজুড় বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। বাঁকড়ার পশ্চিমপাড়ার নয়াবস্তী থেকে উদ্ধার হল ৬-৭টি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ি থেকে এই বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় CID-র বোম স্কোয়াডের আধিকারিকরা এবং এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে উদ্ধার হওয়া বোমাগুলি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Comments (0)